মন হলো ইচ্ছের পাঠশালা। লাল, নীল, হলুদ, বেগুনী নানা ইচ্ছে প্রতিদিন সেখানে ডোবে, ভাসে... ডানা ম্যালে । নতুন নতুন ইচ্ছের সূত্র ধরে আমরা নতুন নতুন জীবনের মুখোমুখি হই! এক একটি নতুন সত্ত্বায় বাঁচতে শিখি। মনের গভীরে লালন করা ফ্যাকাশে স্বপ্ন ইচ্ছের রঙে রঙিন হয়ে জীবনকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে । ইচ্ছেটুকু সযত্নে বাঁচিয়ে রেখে প্রদীপ জ্বালানো যায় দুখের আঁধারে! সে আঁধার ঘুচিয়ে ফের আলোক পথের সন্ধান দেয় ইচ্ছেই তো..! ইচ্ছে তাই মনের অলংকার... তা পরিধান করে অলংকৃত হয় জীবনের ইতিহাস !!